বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী কাথুলী সীমান্তে মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

বুধবার ভোরের দিকে কাথুলীর মাঠ থেকে ১৫ বোতল ফেনসিডিল, ৪০ মদ ও ১ হাজার ২শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। কাথুলী সীমান্ত ফাঁড়ির সুবেদার ফজলেয়ার রহমানের এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাথুলীর মাঠ থেকে ১৫ বোতল ফেন্সিডিল,৪০ বোতল মদ ও ১ হাজার ২শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।