বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী কাশেম মাইকের মালিক মতির মৃত্যুতে জননেতা কমরেড বকুলের শােক প্রকাশ

By মেহেরপুর নিউজ

September 03, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বিশিষ্ট ডেকোরেটর ব্যবসায়ী ও (কাশেম মাইক)- এর স্বত্বাধিকারী মতিয়ার রহমান ওরফে মতি করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল । (ইন্নালিল্লাহি —রাজিউন)।

শুক্রবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মতির জানাজার নামাজ শুক্রবার বাদ আসর গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।

এদিকে মেহেরপুর জেলার পরিচিত মুখ,সকলের প্রিয় মতির মৃত্যুতে শােক প্রকাশ করেছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরাের সদস্য জননেতা কমরেড নুর আহমেদ বকুল ও মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদ।