অন্যান্য

গাংনী চাউল পট্টি থেকে বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ মার্চ: মেহেরপুর গাংনী বাজারের চাউলপট্টি থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম চাউল ব্যবসায়ি হাফিজুল ইসলামের আড়ৎ ঘরের সামনে থেকে বোমাটি উদ্ধার করে। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চাউল ব্যবসায়ি হাফিজুল তার আড়ৎ ঘরের সামনে বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে এসআই মনির ও সঙ্গীয় ফোর্স বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আকোণ্ডের জন্য বোমাটি রাখা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।