বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী থানাপাড়ায় এক সেনাসদস্যকে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

August 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট: গাংনী উপজেলা শহরের থানা পাড়ায় বাড়িতে ইট পাটকেল নিক্ষেপের প্রতিবাদ করায় আরিফুল ইসলাম নামের এক সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিবেশি সিদ্র্কুর রহমান। আহত আরিফুল চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

আজ রোববার রাত সাড়ে ৯ টার দিকে গাংনী থানা পাড়ার ব্যবসায়ী মন্টুর ছেলে সেনাসদস্য আরিফুল ইসলাম বাড়িতে ইট পাটকেল নিক্ষেপের প্রতিবাদ করে। প্রতিবাদ করায় প্রতিবেশি সির্দ্দিকুর রহমান হাতে থাকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশেপাশের লোকজন আরিফুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়।