মেহেরপুর নিউজ, ২২ জুন: মেহেরপুরের গাংনী থানায় আসা সাধারণ মানুষের বসার জন্য গোলঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় গাংনী থানা চত্তরে নির্মান কাজের উদ্বোধন করেন ড়ভছনউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এসময় গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান, এসআই সুভাস চদ্র দাম, এসআই অনিচুর রহমান, এসআই সুফল কুমার ও এএসআই কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, গাংনী থানায় আসা সাধারন মানুষের বসার কোন স্থান ছিলনা। একারনে এ গোল ঘর নির্মান করা হচ্ছে। এর আগে সার্ভিস ডেলিভারী রুম নির্মান করা হয়।