বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী থানা চত্বরের তালগাছে বজ্রপাত : আগুনের ঝলকানিতে আতঙ্ক

By মেহেরপুর নিউজ

April 30, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী থানা চত্বরে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতের ফলে তালগাছটি আগুনে পুড়ে যায়। আগুনের ঝলকানীতে এলাকা আতঙ্কিত হয়ে উঠে।

রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,রবিবার বিকেলে আকাশ থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হঠাৎ থানা চত্বরের একটি তালগাছের উপর বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের আগুন পুরাে তালগাছে জ্বলে উঠে । তবে কেউ হতাহত হয়নি। তালগাছের আগুন কিছুক্ষণ স্থায়ীর পর নিভে যায়। এদিকে তালগাছে এমন আগুন দেখে থানার পাশে বসবাসকারিরা আতঙ্কিত হয়ে পড়ে।