বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

June 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক গাংনী থানা পরিদর্শন করেছেন। রবিবার  সকালের দিকে গাংনী থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম।

গাংনী থানায় এসে পৌঁছালে গাংনী থানা পুলিশের একটি দল থেকে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলে দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজ ডে, সভা এবং বিট পুলিশিং সচেতনতামূলক সভা,উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন। এর আগে পুলিশ সুপার গাংনী থানায় এসে পৌঁছালে গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।