বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী থানা পুলিশের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 21, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী থানা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

রবিবার রাত দশটার দিকে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বর থেকে বেশ কয়েকজন অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ রহমানের নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, এসআই জহির রায়হানসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।