রাজনীতি

গাংনী থানা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই: গাংনী থানা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী থানা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন থানা বিএনপি’র সভাপতি রেজাউল হক। বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর ইনসারুল হক ইনসু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, মটমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম,কাজিপুর ইউপি বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রাহাতুল্লাহ, কাথুলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ মাস্টার,বামুন্দী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক রাহিদ বিশ্বাস,ধানখোলা ইউপি বিএনপির সভাপতি আখেরুজ্জামান,সাহারবাটি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাইপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ষোলটাকা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, থানা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ। সভা সঞ্চালনের দায়িত্বে ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।