অন্যান্য

গাংনী ধলা থেকে ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী জোসনা কে আটক করেছে ডিবি পুলিশ

By মেহেরপুর নিউজ

August 21, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট:

মেহেরপুরের ডিবি পুলিশ গাংনী উপজেলার ধলা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী জোসনা (১৮) নামক এক মহিলাকে আটক করেছে।  ব্যাপারে তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা হয়েছে।

আজ ২১ আগস্ট শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশেরএকটি দল ধলা গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রামের জাহাঙ্গীরের বাড়ি তল্লাশী চালিয়ে ১কেজি গাজা উদ্ধার করে। এসময় জাহাঙ্গীর পালিয়ে গেলে ডিবি পুলিশ তার স্ত্রী জোসনাকে আটক করে।

আটক জোসনা জানায় তার স্বামী কাপড়ের ব্যবসা করে। কে বা কারা গাজা রেখে যায় তার অপরাধে আমাকে আটক করে এনেছে।