বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী ধলা সীমান্তে ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোরের দিকে ধলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার সেলিম উদ্দিনের নেতৃত্বে ধলা সীমান্ত ফাঁড়ি বিজিবি টহল দল টহল থাকাকালীন অবস্থায় ধলার মাঠ থেকে ১২ বোতল ফেন্সিডিল, ৮ বোতল মদ এবং ২শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।