বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী ধলা সীমান্তে বিজিবি‘র ফেন্সিডিল ও মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে গাংনী উপজেলার ধলা বিজিবি সদস্যরা ধলার মাঠ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল মদন উদ্ধার করে।

এদিন ধলা সীমান্ত ফাঁড়ির বিজেবির হাবিলদার ওবিলজার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল মদ উদ্ধার করে উদ্ধার করে।