বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By Meherpur News

February 01, 2026

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী (মডেল) পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী (মডেল) পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস, গাংনী (মডেল) পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।