টপ নিউজ

গাংনী পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনের শুভ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 30, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌরসভায় ১৪ কোটি ৬৪ লক্ষ ৬৬ হাজার ৬১৫ টাকা ব্যয়ে পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে পৌরসভা আঙিনায় এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অধীনে জিওবি, বিশ্ব ব্যাংক, এআইআইবি এর অর্থায়নে গাংনী পৌরসভা পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানি লিমিটেড। বাস্তবায়নে করবে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এ প্রকল্পের আওতায় ১টি পানি শোধনাগার, ১টি ওভারহেড ট্যাংক, ৩ টি টেস্ট টিউবওয়েল, ৩ টি প্রোডাকশন টিউবওয়েল, ৩ টি পাম্প হাউজ, ১ টা অফিস ভবন ও ৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় জনসাস্থ উপ-প্রকৌশলী মাহফুজুর রহমান, পৌর প্রকৌশলী শামীম রেজা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জামিউল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট কো-অর্ডিনেটর মেজবাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) নির্মলেন্দ্র সরকার, সাইড ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানসহ মহিলা কাউন্সিলরসহ সকল কাউন্সিলর, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: বুধবার দুপুরে এ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে পৌর মেয়র আশরাফুল ইসলামের সেজ ভাই আনারুল ইসলাম স্বেচ্ছায় ৩ শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।