টপ নিউজ

গাংনী পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত জি আর চাল বিতরণ

By মেহেরপুর নিউজ

July 19, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী পৌরসভায় করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত জি আর চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ৯ টার দিকে পৌরসভা কার্যালয় হতে এ চাল বিতরণ করা হয়।

মোট দু’টি ধাপে ৪ হাজার ৬ শ’ ৫৬ জন সুবিধাভোগীর মাঝে মানবিক সহায়তার এ চাল বিতরণ করা হবে।

তন্মধ্যে আজ পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রথম ধাপে মোট ১ হাজার ৮ শ’ ৫৬ জনের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল।

এ সময় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৪,৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মলিদা খাতুন, ৭,৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভিনা খাতুন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মদন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।