বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার উদ্যােগে এতিমখানার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 13, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী রাবেয়া দারুল উলুম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সােমবার বিকেলে গাংনী পৌরসভার উদ্যােগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী উপস্থিত থেকে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এতিমখানার প্রতিষ্ঠাতা এনামুল হক, গাংনী পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস প্রমুখ।