বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার উদ্যােগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 05, 2021

সাহাজুল সাজু :

মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লকডাউনে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাস্তবায়নে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় ।

সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাংনী পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রাশেদুল হক জুয়েল, গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি,সহ-কারী জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার আ স ম মাহফুজুর রহমান কল্লোল,গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুল ইসলাম প্রমুখ।