বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার উদ্যােগে টিকা গ্রহণে আগ্রহী করতে ভ্রাম্যমাণ প্রচারণা শুরু

By মেহেরপুর নিউজ

February 23, 2022

 গাংনী প্রতিনিধি :

আগামি ২৬ ফেব্রুয়ারী সারাদেশে ১ কোটি মানুষকে করোনা ভাইরাস টিকা প্রদানের লক্ষ্যমাত্রা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌরসভার উদ্যােগে ভ্রাম্যমাণ প্রচারণা করা শুরু হয়েছে।

মানুষকে টিকা গ্রহণে আগ্রহী ও সচেতন করার জন্য জারি গান গেয়ে গাংনী পৌর এলাকার বিভিন্ন ওযার্ডে ভ্রাম্যমাণ প্রচারণা করা হয়। বুধবার দুপুরের দিকে গাংনী পৌর এলাকার হাসপাতালে বাজার থেকে প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারি এবং শিল্পীরা