বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার উদ্যােগে দ্বিতীয় দিনের প্রচারণা

By মেহেরপুর নিউজ

February 24, 2022

গাংনী প্রতিনিধি :

আগামি ২৬ ফেব্রুয়ারী সারাদেশে ১ কোটি মানুষকে করোনা ভাইরাস টিকা প্রদানের লক্ষ্যমাত্রা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌরসভার উদ্যােগে দ্বিতীয় দিনের মতাে ভ্রাম্যমাণ প্রচারণা করা হয়েছে। মানুষকে টিকা গ্রহণে আগ্রহী ও সচেতন করার জন্য জারি গান গেয়ে গাংনী পৌর এলাকার বিভিন্ন ওযার্ডে ভ্রাম্যমাণ প্রচারণা করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপি প্রচার-প্রচারণা করা হয়।

প্রচারণায় নেতৃত্ব প্রদান করছেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারি এবং শিল্পীরা।