বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার ওয়াটার প্লান্ট ও স্যানেটারী প্রকল্পের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন-এমপি খােকন

By মেহেরপুর নিউজ

May 26, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী পৌরসভার ওয়াটার প্লান্ট ও স্যানেটারী প্রকল্পের ওয়াটার ট্রিটমেন্টের কাজ এবং উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য (এমপি) মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

বুধবার দুপুরে তিনি স্ব-শরীরে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,মেহেরপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আশরাফ আলী,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী শামিম রেজা,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার।

পরিদর্শনকালে সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন বলেন, বর্তমান মেয়র আহমেদ আলীর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আশা করি তার নেতৃত্বে বড় বড় প্রজেক্টের মাধ্যমে পৌরবাসি ভালো ফল পাবে।