সাহাজুল সাজু, গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আহম্মেদ আলীসহ কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী পৌর কৃষকলীগ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌর কৃষকলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বদরুল আলম বুদু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মকবুল হোসেন,নব-নির্বাচিত মেয়র ও আওয়ালীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলী,বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু।
সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি মাহবুব-উল আলম শান্তি। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম, মেহেরপুর জেলা কৃষকলীগে সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম,কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকির হোসেন ।
কৃষকলীগ নেতা মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার, গাংনী পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলর ও পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আছেল উদ্দীন. সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম,বিপ্লব হোসেন,ছাত্রলীগ নেতা অনিকসহ উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের মালা পরিয়ে সংবর্ধিত করা হয়। পরে বিজয়ী মেয়র আহম্মেদ আলীসহ সকল কাউন্সিলরদের পুষ্পমাল্য এবং ক্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জননেতা আতিয়ার রহমান।