বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

August 31, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌরসভা এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার পরিদর্শন করেন নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের পরিচালক মীর আব্দুস সাহীদ। এসময় উপস্থিত ছিলেন,গাং

নী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল। পরিদর্শনে এসে প্রকল্প পরিচালক কাজের মান দেখে সন্তােষ প্রকাশ করেন। এবং গাংনী পৌর এলাকার মানুষের জন্য সুপেয় পানি সরবরাহের বিষয়ে পরামর্শ প্রদান করেন।