টপ নিউজ

গাংনী পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

March 10, 2021

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী পৌর পরিষদের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্যানেল মেয়র ১ নির্বাচিত হয়েছেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দীন।

এছাড়াও প্যানেল মেয়র ২ নির্বাচিত হয়েছেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও ৩ নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ২ নং ওয়ার্ড কাউন্সিলর ঝর্না খাতুন।

গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী মােবাইলফােনে প্যানেল মেয়র গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।