অন্যান্য

গাংনী পৌরসভার মহাপরিকল্পনার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ ফেব্রুয়ারি:

মেহেরপুরের গাংনী পৌরসভার মহাপরিকল্পনার উপর এক চুড়ান্ত মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গাংনী পৌরসভা হল রুমে গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। মহাপরিকল্পনা ও প্রকল্প সম্পর্কে ধারণা তুলে ধরে বক্তব্য রাখেন, মহাপরিকল্পনাবিদ ইফতেখার ইউনুস। এছাড়া মাল্টিমিডিয়ার মাধ্যমে আগামী ২০ বছরের ওয়ার্ড ভিত্তিক  নগর পরিকল্পনার চিত্র তুলে ধরে বর্ণনা দেন নগর পরিকল্পনাবিদ অর্ণভ তালুকদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভা সমূহের মহাপরিকল্পনা প্রণয়নে ২২৩ টি পৌরসভার আওতায় এ প্রকল্প বাস্তাবায়ন করবেন তারা। এসময় গাংনী পৌরসভার প্যানেল মেয়র সামসুদ্দীন আহম্মেদ, মেয়র পত্নি লতিফা হেলালী, কাউন্সিলর নবীর উদ্দীন, আতিয়ার রহমান, আমিনুল ইসলাম,সাইদুল ইসলাম, মহিলা কমিশনার গুলশানারা, সোনাভানু, আনোয়ারা বেগম, এছাড়া বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, যুবলীগ নেতা মজির“ল ইসলাম, আনোয়ার পাশা, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, মীর আব্দুল হামিদ, সাবেক সেনা সদস্য ফজলুল হক প্রমুখ।