বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর উদ্যােগে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 17, 2022

গাংনী প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলীর উদ্যােগে কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে তার রাজনৈতিক কার্যালয়ে কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,পৌরসভার কাউন্সিলরবৃন্দ, আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জন্ম দিবসের কেককাটা কাটেন। পরে বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে আলােচনা করা হয়।