টপ নিউজ

গাংনী পৌরসভার ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

By মেহেরপুর নিউজ

June 25, 2019

গাংনী অফিস, ২৫ জুন: আয়ের সাথে ব্যয়ের সমন্বয় রেখে মেহেরপুরের গাংনী পৌরসভার ৫৬ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ২২২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌর সভার হল রুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। বাজেটে অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দেয়া হয়েছে। এখাতে ব্যায় ধরা হয়েছে ৪৯ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ছয় কোটি ৯০ লাখ ৯২ হাজার ৪৯৪ টাকা।

পৌর মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, কাউন্সিলর নবিরুদ্দিন, বদরুল আলম, মিজানুর রহমান, বাবুল আক্তার সহ স্থানীয় ব্যাক্তি বর্গ।