বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষনা

By মেহেরপুর নিউজ

June 15, 2017

মেহেরপুর নিউজ,১৫ জুন: বিদ্যুতায়ন, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা ও হাটবাজার উন্নয়নকে গুরুত্ব দিয়ে মেহেরপুরের গাংনী পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৬৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৯৩৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাংনী পৌর মেয়র মো: আশরাফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেট অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সচিব শামিম রেজা, প্যানেল মেয়র নবিরুদ্দীন, হিসাব রক্ষক জুলফিকার আলী, গাংনী মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডেও কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরা উপস্থিত ছিলেন। বাজেট উপস্থাপনায় মেয়র মো. আশরাফুল ইসলাম গাংনী পৌরসভাকে একটি মডেল তিলোত্তমা পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য পৌর এলাকার সবার সহযোগিতা কামনা করেন।