টপ নিউজ

গাংনী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরুদ্দীন এর মত বিনিময়

By মেহেরপুর নিউজ

October 26, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরুদ্দীন পৌর নির্বাচন বিষয়ে মতবিনিময় করেছেন।  সোমবার সন্ধ্যার দিকে গাংনী কাঁচা বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার আদর্শ অনুসরন করে তার নেতৃত্বে জনসেবা করতে চান তিনি।

পৌরসভা প্রতিষ্ঠাকাল থেকে নির্বাচিত কাউন্সিলর হয়ে এখন পর্যন্ত প্রায় দু’দশক ধরে গাংনী পৌরসভার ৬নং ওয়ার্ডের মানুষের পাশাপাশি ৯টি ওয়ার্ডের জনগনের সাথে মোঃ নবিরুদ্দিন এর বেশ সখ্যতা গড়ে উঠেছে। আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে ছোট থেকেই প্রবেশ করেছেন বলে তিনি সাংবাদিকদের জানান।

প্রায় ২০ বছরের প্রতিনিধিত্বের জীবনে তিনি প্যানেল মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করতে গিয়ে জনগণের চাওয়া পাওয়া এমনকি পৌর শহর উন্নয়নে কি কি করা প্রয়োজন তা তিনি ভাল ভাবে জানেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন। মোঃ নবিরুদ্দিন এবারের পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থেকে জনগনের সেবা করে আসছেন। পৌরসভা প্রতিষ্ঠাকালিন সময় থেকে এ পর্যন্ত জনগনের ভালবাসা নিয়ে তাদের জীবন মানের উন্নয়ন করে আসছি।

তাছাড়াও তিনি মনে করেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সুসংগঠিত করতে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে আসছি। আর নৌকার মনোনয়ন পেলে তার শতভাগ মর্যাদা রাখতে সক্ষম হব এটা আমার সিনিয়র নেতারাও জানে বলে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন। যে কারণে তিনি এবার দল থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পাবেন বলে আশা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন নৌকা প্রতীক না পেলে কখনও তিনি বিদ্রোহী হওয়ার দুঃসাহস দেখাবনা কারণ দল যাকে যোগ্য মনে করবে তাকেই দেবে আমরাও তাকে বিজয়ী করার জন্য এক সাথে কাজ করে যাব। গতবারের মতো আওয়ামী লীগ সেজে নৌকা প্রতীক না পেয়ে বিএনপি জামায়াতের সাথে আতাঁত করে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে পারবনা।

ঐ ধরণের মোনাফেক আমি না। কাউন্সিলর নবিরুদ্দিন বলেন আমার ৬নং ওয়ার্ড থেকে প্রতিবছর অর্ধ কোটি টাকার ট্যাক্স আদায় হয়। কারণ আমারই ব্যবস্থাপনায় ঐ ওয়ার্ডে কাঁচাবাজার ও মৎস আড়ৎ প্রতিষ্ঠা করা হয়। যে কারণে জনগন মনে করে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে পৌরসভার ব্যাপক উন্নয়ন হবে। সে কারণে দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে জয় লাভ করে জনগনের চাওয়া পাওয়া পূরণ হবে বলে আমি মনে করি। কারণ ২০১৮ সালে যখন আমি ভারপ্রাপ্ত মেয়র ছিলাম তখন জনগনের সেবা ছিল উন্মুক্ত। আর এখন একটি সনদ নিতে হলে কতরকম বিড়ম্বনার শিকার হতে হয় তা এখন জনগন জানে।

তিনি বলেন বর্তমান মেয়র আশরাফুলের অন্যায় অনীয়মের বিরুদ্ধে আমার নেতৃত্বে বেশ কয়েকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করি। কাউন্সিলর নবিরুদ্দিন বলেন জনগনের ট্যাক্স আদায়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের ব্যাপক উন্ন্য়ন করছে আমিও সেভাবে আমার পৌরসভার উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন আমি চাই আমার পৌরসভার নাগরিক সুখে শান্তিতে থাক। জনগনের সুখ শান্তির জন্য যা যা করার দরকার তাই আমি বাস্তবায়ন করব। আমার প্রতি জনগনের সে আস্থা আছে বলে আমি মনে করি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনগনের সেবা করতে হলে পৌর স্টাফদের বেতন ভাতা নিয়মিতভাবে পরিশোধ করার নিশ্চয়তা দিতে হবে। কারণ ষ্টাফদের পেটে ক্ষুধা থাকলে সেখানে জনগনের সেবা কিভাবে দেবে।

তিনি বলেন ভারপ্রাপ্ত মেয়র থাকা কালিন বিভিন্ ওয়ার্ডে রাস্তা ঘাটের উন্নয়ন করা হয়েছে। দু’দশক ধরে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করায় পুরো পৌর এলাকার জনগন আমাকে চেনে আমি কেমন সেবা দিয়েছি কেমন উন্নয়ন করেছি। তিনি মনে করেন গাংনী পৌরসভার সকল ওয়ার্ডের জনগন এবার তাকেই নির্বাচিত করবেন। কারণ জনগনের জন্য জনপ্রতিনিধি হিসেবে যে পরীক্ষা দিতে হয় তাতে তিনি পাশ করেছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যেভাবে জনগনের পাশে থেকে জনগন দেশের উন্নয়ন করে যাচ্ছেন তার আদর্শ নিয়ে তার নেতৃত্বে আমিও জনগনের তথা এলাকার উন্নয়ন করে দেশ সেবাই অংশিদার হতে চাই।