তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর বিটের বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গাংনী আলিয়া মাদ্রাসার পাকা রাস্তা সংলগ্ন একটি কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলিয়া মাদ্রাসার ভবনের ওই কামরাটিকে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য অফিস নির্ধারণ করা হয়। থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কৃষক লীগের সভাপতি বদরুল আলম বুদু, ইমারত নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমানসহ এ সময় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।