তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী পৌর এলাকায় ২০ কোটি টাকা ব্যয়ে ১০ কিঃমিঃ মাষ্টার ড্রেন নির্মাণের ফাইনাল টেন্ডারের জন্য লেভেল সার্ভের দ্বিতীয় দিনের কাজ শুরু হয়েছে।
সোমবার দুপুরে গান্ধী বাজারের রাজলক্ষ্মী জুয়েলার্সের নিকট থেকে থানা রোডে দ্বিতীয় দিনের মতো সার্ভের কাজ শুরু করা হয়। এ প্রকল্পের আওতায় পুর্ব-মালসাদহ দহখাল হতে বাঁশবাড়ীয়া শেষ সীমানা, গাংনী কাথুলী মোড় হতে চৌগাছা পশ্চিমপাড়া (শেষপাড়া) প্রাইমারী স্কুল, গাংনী বাজার রাজলক্ষী মোড় হতে থানাপাড়া খালেক সাহেবের পুরাতন ভাটার পাশ দিয়ে খালে, গাংনী বাস স্ট্যান্ড হতে পশ্চিম-মালসাদহ খাল পর্যন্ত।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপি মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিম ও পৌর কর্মচারী আজিজুল হক। এ সময় বাজারের স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।