বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র আহম্মেদ আলী

By মেহেরপুর নিউজ

October 29, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আহম্মেদ আলী।

উদ্বােধনকৃত সড়কগুলাে হলাে- পৌর এলাকার পোস্ট অফিস হতে চৌগাছ বড় মসজিদ পর্যন্ত ভায়া মহি মাষ্টারের বাড়ি হয়ে মোশাররফ ডাইরেক্টরের বাড়ি পর্যন্ত ড্রেনসহ সড়ক। এবং মহসিন মুহুরী বাড়ি হয়ে চৌগাছা প্রাইমারি স্কুল হয়ে সিনেমা হল পাড়া সড়ক। এছাড়াও চৌগাছা ঈদগাহ রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শামীম রেজা, কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারী গণ।