বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর এলাকায় মানুষ চলাচল বন্ধ করতে মেয়র আহম্মেদ আলীর কঠাের অবস্থান

By মেহেরপুর নিউজ

July 11, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে করােনা আক্রান্ত ও মৃত্যুর তালিকা বাড়ছেই। এদিকে করােনার এ ভয়াবহতার পরও গাংনী উপজেলার গ্রামাঞ্চলের মানুষ গাংনী পৌর শহর হয়ে বিভিন্ন এলাকায় তাদের প্রয়ােজনে-অপ্রয়ােজনে চলাফেরা করছে। তাই অপ্রয়ােজনে ঘােরাফেরা করা পথচারীদের ঠেকাতে গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী কঠাের অবস্থান নিয়েছেন।

রবিবার সকালে তিনি গাংনী পৌর এলাকার বিভিন্ন সড়কে লকডাউন বাস্তবায়নে মানুষকে সচেতন করেছেন। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান,লকডাউন বাস্তবায়নে গাংনী পৌর এলাকার মানুষ যথেষ্ট সচেতনতার পরিচয় দিচ্ছে। তবে পৌরসভার বাইরে থেকে মানুষ চলাচল করছে। যার কারণে লকডাউন বাস্তবায়ন ব্যহৃত হচ্ছে। সেক্ষেত্রে জনপ্রতিনিধি,প্রশাসনসহ সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে।