বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর এলাকায় ১১ কোটি টাকা ব্যয়ে  চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 22, 2024

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী পৌর এলাকার চারটি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।  উদ্বােধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয়  সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে তিনি এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি রাস্তা ও দেশের ৩০টি পৌরসভায় পানি সরবারহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ডাম্পিং ষ্টেশনের উদ্বোধন করা হয়।

ডাম্পিং ষ্টেশনসহ চারটি প্রকল্প কাজের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ,স,ম মাহফুজুর রহমান কল্লােল,গাংনী পৌরসভার প্রকৌশলী ইন্জিনিয়ার শামীম রেজাসহ পৌরসভার  বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।