মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী পৌর মার্কেট সম্পর্কিত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ঠিকাদার মতিয়ার রহমান ও মিলনের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুরের গাংনি পৌরসভা কাউন্সিলর রুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান। তিনি পৌরসভার মার্কেট নির্মাণ তৈরি করার ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। একই সাথে তিনি বলেন, এটি সরকারের উন্নয়নের একটি অংশ। এটিকে কেউ বাধা দিলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে বলে তিনি জানান। ব্রিফিং এ অন্যদের মধ্যে ঠিকাদার মিলনস গাংনী পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন।