বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর মতবিনিময়

By মেহেরপুর নিউজ

March 29, 2022

 গাংনী প্রতিনিধি :

আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী।

প্রতিদিন তিনি দাপ্তরীক কাজ শেষে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন। এসময় আওয়ামীসহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন। গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী জানান, আগামী ১০ এপ্রিল গাংনী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে যেনাে বিভেদ না হয়। সে জন্য প্রতিনিয়ত তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী,জনেত্রী শেখ হাসিনার প্রচেষ্টা দেশ এগিয়ে চাচ্ছে। একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নশীল দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।