বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর লকডাউন বাস্তবায়নে তৎপরতা

By মেহেরপুর নিউজ

July 07, 2021

 গাংনী প্রতিনিধি :

কঠাের লকডাউন বাস্তবায়নে মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী মানুষকে সচেতনতার লক্ষে ও ঘরমুখাে করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে গাংনী উপজেলা শহরের তিনি পথচারীদের সচেতন করেছেন। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকবৃন্দ।