বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী মাস্ক বিতরণ গাঁড়াডােব গ্রামে

By মেহেরপুর নিউজ

August 03, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর উদ্যােগে পৌর এলাকার বাঁশবাড়িয়া,গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন।

ট্রাকযােগে তিনি প্রচার মাইক নিয়ে মঙ্গলবার সকালে এসব এলাকার পথচারীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। পাশাপাশি মানুষকে সচেতন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ,পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাসসহ পৌর স্টাফ ও স্বেচ্ছাসেবকরা।

গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী জানান,প্রতিদিনই মানুষ করােনা রােগে আক্রান্ত হচ্ছে। অনেকে মারাও যাচ্ছে। খালি হচ্ছে মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কােল। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে করােনা সংক্রমণের ঝুঁকি কম। তাই,প্রত্যেকটি মানুষদের জন্য মাস্ক ব্যবহার করা জরুরী হয়ে পড়েছে। তাই মানুষকে বিনামূল্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছি। মাস্ক ব্যবহারের ফলে গাংনী পৌর এলাকায় গত মাসের চেয়ে বর্তমান করােনা রােগী খুবই কম। গাঁড়াডােব গ্রামে করােনা রােগীর সংখ্যা বেশি। তাই এ গ্রামে মাস্ক বিতরণ করা হলো