বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

By মেহেরপুর নিউজ

September 13, 2022

 গাংনী প্রতিনিধি :

প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা -কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন ।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী কর্মবিরতিতে নেতৃত্ব প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী আলীমুল রেজা। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারি শাহীন রেজা,হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী জানান, আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে