বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী বাওট বাধাগ্রস্ত বিদ্যালয়ের শিশু-কিশোরা পেলো শীতের নতুন পোষাক

By মেহেরপুর নিউজ

December 27, 2019

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাধাগ্রস্ত বিদ্যালয়ের শিশুদের মাঝে শীতের নতুন পোশাক ও কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কিশোরদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। বাওট বাধা গ্রস্ত বিদ্যালয়ের অবহেলিত শিশু-কিশোরের পাশে কিশোরের ডাক নামের একটি সংগঠণ কম্বল এবং উপজেলা নির্বাহী অফিসার দিলার রহমান শীতের গরম পোশাক দেন।

সেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাকের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহানা ইসলাম শান্তনা।

সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভি ও বণিকর্বাতার জেলা প্রতিনিধি মোঃ মাহাবুব আলম, স্থানীয় ইউপি সদস্য সাহাবুদ্দীন ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল গনি ।