বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী বাজারে যাত্রীবাহী বাস ভাংচুর ।। সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

May 26, 2015

মেহেরপুর নিউজ,২৬ মে: ফল ব্যবসায়ীদের সাথে কথাকাটাকাটির জের ধরে গাংনী বাজারে যাত্রী বাহি একটি বাসের গ্লাস ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাস সাইড দেয়া কে কেন্দ্র করে এক মৌসুমী ফল ব্যবসায়ীদের সাথে কথাকাটাকাটির এক পর্যায় বাসে ইটপাটকেল ছুড়লে গ্লাস ভেঙ্গে যায়। এসময় বাসের ড্রাইভার উজ্জল আহত হয়। এঘটনায় প্রায় আধা ঘন্টা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে স্থানীয় শ্রমিক বৃন্দ। পরে গাংনী থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা রাস্তার পার্শে দখলদারদের উচ্ছেদ করলে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। গাংনী উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জমির উদ্দীন জানান,গাংনী বাজারে রাস্তার দুই ধারে অবৈধ ভাবে বেশ কিছু দোকান গড়ে উঠে। এসব অবৈধ দোকান হওয়ার কারনে যানচালাচালের পাশাপশি পথচারীরা চরম দূর্ভোগে পড়ে। স্থানীয় কয়েকজন শ্রমিক জানান,কতিপয় ফল ব্যবসায়ী মেহেরপুর জ ০৪-০০১৬ নং গাড়িতে হামলা চালিয়ে গ্লাস ভাংচুর করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, রাস্তার দু ধারে অবৈধ মৌসুমী ব্যবসায়ীদের সরিয়ে দেয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।