অন্যান্য

গাংনী বাজার থেকে আবারো দুটি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ আগষ্ট: মেহেরপুরের গাংনী বাজার থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী বাজার বাসষ্টান্ড এলাকার তোতা ষ্টোডিও র সামনে থেকে গাংনী থানার এসআই মনিরুজ্জামান মালি­ক  বোমা দুটি উদ্ধার করেন। এসআই মনিরুজ্জামান মালি­ক জানান, গাংনী বাজারের তোতা ষ্টোডিওর সামনে একটি ব্যাগে কালো টেপ দিয়ে মড়ানো দুটি বোমা দেখতে পেয়ে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিক্রিয় কর হয়েছে। তিনি আরো জানান,ভয়ভীতি ও আতংক ছড়ানোর জন্য বোমা দুটি রাখা হতে পারে।  এদিকে গাংনী বাজারে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী ও জন সাধারনের মাঝে আতংক বিরাজ করছে।