বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী বাসস্ট্যান্ডে মেহেরপুর জেলা ও বামন্দি ফায়ার স্টেশনের যৌথ উদ্যোগে মহড়া

By মেহেরপুর নিউজ

December 17, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে জেলা ও বামন্দী ফায়ার স্টেশন এর যৌথ উদ্যোগে রাতে সড়ক দুর্ঘটনায় মহড়া প্রদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে গাংনী বাসস্ট্যান্ড আমিরুল মার্কেটের সামনে এ মহড়া প্রদর্শন করা হয়। মেহেরপুর জেলা সাব-স্টেশন ইনচার্জ অমিয় কুমার বিশ্বাস ও বামুন্ডি ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত ইনচার্জ ইসাহাক আলী বিশ্বাস এর নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। এ সময় টিম লিডার মহিউদ্দিনসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।