বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের নিরাপত্তা কর্মী মজনুর ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

September 27, 2023

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের (নিরাপত্তা প্রহরী) নাইটগার্ড ওবাইদুর রহমান মজনু আলী (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মজনু গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের বাসিন্দা। তিনি ৩০ বছর যাবত গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে অস্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন।

বুধবার বিকেল ৫ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় স্ট্রােক করেন। এসময় সহকর্মীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার দিবাগত রাত ৯টার দিকে সহড়াতলা গ্রামে তার জানাজা শেষে পারিবারিক গােরস্থানে দাফন সম্পন্ন হয়।

মজনুর মৃত্যুতে সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফরসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।

এদিকে মিষ্টভাষী মজনুর মৃত্যুতে ব্যথিত সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুলে এসে মিষ্টভাষী মজনুকে হয়তাে আর আঙ্কেল বলে ডাকবেনা শিক্ষার্থীরা।