বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 15, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বােধন করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, গাংনী গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাথীরা। এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুসজ্জিত স্টলে নানা ধরণের পিঠার পসরা সাজিয়েছিল। অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এ উদ্যােগকে ধন্যবাদ জ্ঞাপন করেন