বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সরকারী পাইলট মা: বা: বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 23, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে দিনব্যাপি নানা আয়ােজন করা হয়।

আয়োজনের মধ্যে ছিল নবীন ছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ,বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদ হাসান সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান,সহকারী শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।