বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সীমান্তে ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 21, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে বিজিবির সদসরা ফেন্সিডিল এবং কাথুলী বিজিবির সদসরা গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

সোমবার ভোরের দিকে পৃথক পৃথক অভিযানে ফেনসিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়। জানা গেছে হাবিলদার আফতাব হোসেনের নেতৃত্বে সহড়াতলা বিজিবির একটি টহল দল সহড়াতলা রিফুজিপাড়া মাঠ থেকে ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

একইদিনে কাথুলী বিজিবি হাবিলদার ফজলে রহমানের নেতৃত্বে কাথুলীর ভৈরব নদীর পাড় থেকে ১হাজার পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।