মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে মদ, গরু মোটাতাজাকরণ ঔষধ এবং রংমহল সীমান্তে বিজিবির সদস্যরা ইয়াবা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে নায়েক সুবেদার আয়নাল হকের নেতৃত্বে কাজিপুর সীমান্তে বিজিবির সদস্যরা টহল থেকে ফেরার পথে কাজিপুর মাঠ থেকে ১৫ বোতল মদ ও ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।
এদিকে একই দিনে রংমহল সীমান্তে বিজিবির সদস্যরা রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ পিস ইয়াবা উদ্ধার করেন। হাবিলদার মাসুদের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল থেকে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করে।