বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন

By মেহেরপুর নিউজ

January 11, 2022

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়েকার স্থির চিত্র প্রদর্শন করা হয়।

মঙ্গলবার সকালের দিকে সূর্যোদয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর শতাধিক স্থিরচিত্র সম্বলিত চিত্র প্রদর্শনী করা হয়। সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর পরিচালক আবুল কাশেমসহ সূর্যদ্বয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা স্থিরচিত্র পরিদর্শন করেন।