বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী সূর্যদয় স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সূর্যদায় স্কুল এন্ড কলেজ কলেজ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সূর্যোদয় স্কুলের কলেজের পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সূর্যোদয় স্কুলের কলেজের প্রধান উপদেষ্টা শফি কামাল পলাশ, উপদেষ্টা এনামুল হক, অধ্যক্ষ বদরুজ্জামান লালটু, তানিয়া নীলা, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।