বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী হাসপাতাল ক্যাম্পাসে বিজিবি ক্যাম্প লক্ষ্য করে বোমা হামলা

By মেহেরপুর নিউজ

December 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বিজিবি ক্যাম্পকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দূবৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যা রাত পোনে ৮টার দিকে দূবৃত্তরা এ বোমা হামলা চালায়। তবে বোমা হামলায় কোনা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আকষ্মিক বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী,রোগী.ও তাদের স্বজনরা। সেময় তারা দিকবিদীক ছোটাছুটি করতেথাকে।